
অনলাইন ডেস্কঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের পক্ষে অন্য কেউ নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচন কমিশনের নির্ধারিত নির্বাচনী আচরণবিধি মেনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। তবে প্রতীক বরাদ্দের পূর্বে যেকোনো ধরনের প্রচারণা কঠোরভাবে নিষিদ্ধ।
এতে আরও জানানো হয়, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত প্রচার চালানো যাবে। এরপর নির্ধারিত সময়ের আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ করতে হবে।
ইসির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে নিয়ম মেনে প্রচারণা কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :