নীলফামারী-৩ আসনে বিপুল ভোটে জয়ী ওবায়দুল্লাহ সালাফী


Rastrerkotha প্রকাশের সময় : ১৩/০২/২০২৬, ১:৪৫ পূর্বাহ্ণ /
নীলফামারী-৩ আসনে বিপুল ভোটে জয়ী ওবায়দুল্লাহ সালাফী
79

নিজস্ব সংবাদদাতাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১২ দল সমর্থিত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বেসরকারি ফলাফলে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

বেসরকারি ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৫৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ আলী পেয়েছেন ৮৯ হাজার ১০২ ভোট। এছাড়া লাঙ্গল প্রতীকের প্রার্থী রোহান চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৩৬২ ভোট এবং হাতপাখা প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৯৮৫ ভোট।

অন্যদিকে, এ আসনে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৪৮০ এবং ‘না’ ভোট পড়েছে ৬৬ হাজার ২৪৩টি। ফলে গণভোটেও ‘হ্যাঁ’ ভোটের ব্যবধান উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে।

ভোট গণনা শেষে উপজেলা পরিষদ হলরুমে সহকারী রিটার্নিং অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।