সাংগঠনিক কার্যক্রম জোরদারে জলঢাকায় জামায়াতের রোকন সম্মেলন


Rastrerkotha প্রকাশের সময় : ১৪/০৫/২০২৬, ৭:১৭ অপরাহ্ণ /
সাংগঠনিক কার্যক্রম জোরদারে জলঢাকায় জামায়াতের রোকন সম্মেলন
48

নিজস্ব সংবাদদাতাঃ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ত্রৈমাসিক রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে জলঢাকা আইডিয়াল ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত এ সম্মেলনে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের নীলফামারী জেলা আমীর ও নীলফামারী-১ আসনের এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

তিনি বলেন, সংগঠনের আদর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম এবং নীলফামারী-৩ আসনের এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক ছাদের হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান জুয়েল, ডিমলা উপজেলা জামায়াতের নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান এবং জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি কামারুজ্জামানসহ স্থানীয় নেতারা।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাছান।