১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন


Rastrerkotha প্রকাশের সময় : ২২/০২/২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ /
১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন
58
অনলাইন ডেস্কঃ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী ১৪ এপ্রিল এর আগেই বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচন আয়োজনের চেষ্টা করছে নির্বাচন কমিশন।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, পহেলা বৈশাখের সময় সাধারণত ঝড়-বৃষ্টি হয়ে থাকে, তাই তার আগেই নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। গেজেটে উল্লেখ করা হয়, ওই আসনে নির্বাচিত প্রার্থী তারেক রহমান ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত জানানোয় বগুড়া-৬ আসন শূন্য হয়।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বিষয়ে ইসি মাছউদ বলেন, সংবিধান অনুযায়ী শপথের ৯০ দিনের মধ্যেই তা সম্পন্ন করা হবে এবং শিগগিরই তফসিল ঘোষণা করা হবে।