ইসলাম প্রতিষ্ঠায় পুনরায় শপথ নেওয়ার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের


Rastrerkotha প্রকাশের সময় : ০৯/০৫/২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ /
ইসলাম প্রতিষ্ঠায় পুনরায় শপথ নেওয়ার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের
28

মো. রমজান আলী>>

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে নেতাকর্মীদের নতুন করে শপথ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, “নিজেদের জীবন ও সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে এ দেশে ইসলাম প্রতিষ্ঠায় পুনরায় শপথ গ্রহণ করতে হবে।”

শনিবার (৯ মে) সন্ধ্যায় নীলফামারীর জলঢাকা উপজেলার সাবেক ছাত্রশিবিরের সদস্য ও সাথীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উপজেলা কার্যালয় আল ফালাহ মিলনায়তনে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় চলমান সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সভায় তিনি বলেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দ ইতোমধ্যেই নিজেদের জীবনে ও দেশে ইসলাম প্রতিষ্ঠার শপথ নিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, নীলফামারী জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার এমপি, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি প্রভাষক সাদের হোসেন, জলঢাকা উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, নায়েবে আমীর কামরুজ্জামান, সেক্রেটারি মোয়াম্মার আল হাছান ও সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম, আইন বিভাগের সেক্রেটারি ওমর ফারুক প্রমুখ।

উল্লেখ্য, এর আগে তিনি ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে সাংগঠনিক প্রোগ্রাম শেষ করে জলঢাকায় এ সংক্ষিপ্ত সফর করেন।