নীলফামারী-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা সীমিত, টিকে রইলেন দুই প্রার্থী


Rastrerkotha প্রকাশের সময় : ০২/০১/২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ /
নীলফামারী-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা সীমিত, টিকে রইলেন দুই প্রার্থী
138

নীলফামারী সংবাদদাতাঃ

ত্ৰয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চার প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে রিটার্নিং অফিসার।

শুক্রবার (২ জানুয়ারি)  জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হয়।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন, জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী রোহান চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) মনোনীত প্রার্থী আমজাদ হোসেন সরকার।

অপরদিকে যাচাই-বাছাই শেষে বৈধ বলে চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সৈয়দ আলী এর মনোনয়নপত্র।

এর ফলে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে চূড়ান্তভাবে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। নির্বাচনী এলাকায় বিষয়টি নিয়ে ভোটারদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম নিয়েছে।