আর কোন খাঁচা নয়, মানবতার জয়ে মুক্ত মাসুমা খান


Rastrerkotha প্রকাশের সময় : ১৬/১১/২০২৫, ১২:২৩ পূর্বাহ্ণ /
আর কোন খাঁচা নয়, মানবতার জয়ে মুক্ত মাসুমা খান
200

বিশেষ সংবাদদাতা :

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত মাসুমা খানের মুক্তি মানবাধিকার ও ন্যায়বিচারের এক গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। ২৮ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী মাসুমা খানকে গত অক্টোবর মাসে একটি রুটিন USCIS চেক-ইন করতে গিয়ে হঠাৎই আটক করে ICE ১৯৯৯ সালের একটি পুরনো গ্রিন কার্ড সংক্রান্ত আদেশের ভিত্তিতে।

আটক অবস্থায় চিকিৎসাহীনতা ও অমানবিক পরিবেশের অভিযোগের পর দেশজুড়ে জনতা রাস্তায় নেমে আসে। “No More Cages”, “Humanity First” স্লোগানে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও অন্যান্য অঙ্গরাজ্যে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুত কংগ্রেস সদস্যদের নজরে আসে; তারা ICE কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে দ্রুত বন্ড শুনানির দাবি জানান।

তার মেয়ে রিয়া খানের আবেগপূর্ণ সাক্ষাৎকার দেশজুড়ে আলোড়ন তোলে। মানবাধিকার সংগঠন, আইনজীবী ও কমিউনিটির চাপের মুখে ৫ নভেম্বর আদালত তার পক্ষে সাময়িক নিষেধাজ্ঞা ও তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দেন।

রায়ের পর পরিবারের সাথে পুনর্মিলনের মুহূর্ত ছিল আবেগঘন। মানবাধিকার কর্মীরা বলছেন, এই সিদ্ধান্ত প্রমাণ করেছে অন্যায়ের বিরুদ্ধে মানুষ একসঙ্গে দাঁড়ালে ন্যায়বিচারের দরজা খুলেই যায়।