বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়া কে  শ্রদ্ধা জানালেন পাকিস্তান প্রধানমন্ত্রী 


Rastrerkotha প্রকাশের সময় : ০৬/০১/২০২৬, ২:৩১ পূর্বাহ্ণ /
বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়া কে  শ্রদ্ধা জানালেন পাকিস্তান প্রধানমন্ত্রী 
88

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ আজ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

আজ প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, পরিদর্শনকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং সদ্যপ্রয়াত এই নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, দীর্ঘ চার দশকেরও বেশি সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দেওয়া বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে আসে।