
আন্তর্জাতিক ডেস্ক:
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি ১০ থেকে ১২ দিনের একটি সময়সীমা দিয়েছেন। তিনি বলেন, ‘আর অপেক্ষা করার কোনো কারণ নেই, কারণ এই যুদ্ধে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।’
সোমবার যুক্তরাজ্যের টার্নবেরিতে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার–এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা এএফপি-র খবরে বলা হয়, ট্রাম্প জানান, “আমি আজ থেকে প্রায় ১০ বা ১২ দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছি।”
ট্রাম্প অতীতেও বলে আসছেন যে, তিনি প্রেসিডেন্ট হিসেবে পুনরায় দায়িত্বে ফিরলে ২৪ ঘণ্টার মধ্যেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন। এবার তিনি আরও সরাসরি সময়সীমা বেঁধে দিয়েছেন পুতিনের জন্য।
তবে তিনি কীভাবে বা কোন মাধ্যমে যুদ্ধ বন্ধের কূটনৈতিক উদ্যোগ নিচ্ছেন—তা সম্পর্কে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।
আপনার মতামত লিখুন :