শেষ বলের ব্যর্থতা ভুলে নতুন ম্যাচে নায়ক মাহমুদউল্লাহ


Rastrerkotha প্রকাশের সময় : ০৩/০১/২০২৬, ২:০১ পূর্বাহ্ণ /
শেষ বলের ব্যর্থতা ভুলে নতুন ম্যাচে নায়ক মাহমুদউল্লাহ
97

ক্রীড়া ডেস্কঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হাতের কাছের ম্যাচ হাতছাড়া করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন রংপুর রাইডার্সের অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ।

শেষ বলে মাত্র ১ রান প্রয়োজন থাকলেও রান নিতে গিয়ে রানআউট হয়ে যান তিনি। ম্যাচটি গড়ায় সুপার ওভারে, যেখানে শেষ পর্যন্ত হেরে যায় রংপুর।

তবে পরের ম্যাচেই দারুণ ব্যাটিং করে সেই সমালোচনার জবাব দিলেন রিয়াদ। সিলেট স্ট্রাইকার্সের দেওয়া লক্ষ্য তাড়ায় ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ১৬ বলে ৩৪ রান করে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচসেরা নির্বাচিত হন এই অভিজ্ঞ ক্রিকেটার।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফিরে এল সেই নাটকীয় শেষ বলের প্রসঙ্গ। মাহমুদউল্লাহ জানালেন, পরিকল্পনাহীন ছিলেন না তিনি ‘আমার লাস্ট বলের প্ল্যানিং ছিল। কারণ আমি জানি, তারা হয়তো ইয়র্কারই ট্রাই করবে। যদি সুযোগ পাই, তাহলে বড় কিছু করার চেষ্টা করব এই ছিল ভাবনা।’

টি-টোয়েন্টিতে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিংয়ের কঠিন বাস্তবতাও তুলে ধরলেন তিনি ‘অনেকেই ভাবে ক্রিকেট খুব সহজ। কিন্তু যারা টি-টোয়েন্টিতে দেরিতে নামেন ব্যাটিংয়ে, তারা জানেন এই পজিশন কতটা গুরুত্বপূর্ণ আর ঝুঁকিপূর্ণ। সবসময় সফল হওয়া যায় না। তবে টিমের জন্য চেষ্টা করলে একসময় সফলতা আসেই।’

হাতছাড়া হওয়া ম্যাচের হতাশা ভুলে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেলেন মাহমুদউল্লাহ এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।