বন্ধু থেকে বউ–নিরব পেলেন সূচনা, উকিল শশুর পলাশ


Rastrerkotha প্রকাশের সময় : ২৮/১০/২০২৫, ৬:১৯ পূর্বাহ্ণ /
বন্ধু থেকে বউ–নিরব পেলেন সূচনা, উকিল শশুর পলাশ
101

বিনোদন ডেস্ক:

সুরকার ও গায়ক জাহিদ নিরব বিয়ে করেছেন তার দীর্ঘদিনের বন্ধু সূচনা তাসনীমকে, যিনি রূপচর্চা বিষয়ক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

গত (২৩ অক্টোবর) রাতে ঢাকার নিকেতনের নিরবের বাসায় দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়।

নবদম্পতির বিয়েতে উকিল শশুর হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা জিয়াউল হক পলাশ, যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে জনপ্রিয়।

নিরব রাষ্ট্রের কথা কে বলেন, “আমাদের বন্ধুত্বের সম্পর্ক ১১ বছরের। সে সব সময় আমার পাশে ছিল। কয়েক মাস ধরে আমি তাকে জীবনের সঙ্গী হিসেবে চাইছিলাম। ৩৮ দিনের প্রেমের পর আমরা বিয়ে করেছি। বিয়ের পরই আমরা ওমরাহ পালনের জন্য সৌদি আরব এসেছি। এমন একজন বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে খুব ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

বর্তমানে নবদম্পতি মক্কায় ওমরাহ পালন করছেন। নিরব আশা প্রকাশ করেছেন, তাদের নতুন জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।