
রাষ্ট্রের কথা ডেস্কঃ
বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৯ অক্টোবর) ঢাকাসহ দেশের সব জেলা শিল্পকলায় একযোগে আয়োজন করা হয়েছে স্মরণানুষ্ঠান।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে এ আয়োজন উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য আলোচনা সভার শিরোনাম রাখা হয়েছে— ‘আবরার ফাহাদ : বাংলাদেশের সার্বভৌমত্বের নয়া প্রতীক ও আমাদের সংস্কৃতি’।
অনুষ্ঠানে আবরার ফাহাদের জীবন, সংগ্রাম ও আদর্শের উপর আলোচনা হবে। পাশাপাশি তার সাহসিকতা ও দেশপ্রেমকে উপজীব্য করে নির্মিত প্রামাণ্যচিত্র ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রদর্শন করা হবে। একই সঙ্গে প্রামাণ্যচিত্রটি সারাদেশের জেলা শিল্পকলা একাডেমিতেও একযোগে প্রদর্শিত হবে।
ঢাকার শিল্পকলা একাডেমির মূল অনুষ্ঠানে আবরার ফাহাদের পিতা মো. বরকত উল্লাহ উপস্থিত থেকে ছেলের স্মৃতিচারণ করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন (শেখ রেজাউদ্দিন আহমেদ)। স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী।
আপনার মতামত লিখুন :