ক্রীড়া ডেস্কঃ আন্তর্জাতিক ফুটবল র্যাংকিংয়ে এক ধাপ উন্নতি করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফার সর্বশেষ র্যাংকিংয়ে লাল-সবুজ জার্সিধারীরা ১৮৪ থেকে উঠে এসেছে ১৮৩ নম্বরে। তবে অবস্থান উন্নত হলেও কমেছে বাংলাদেশের রেটিং পয়েন্ট। পূর্বের ৮৯৯.২৪ থেকে ৫.১৮ পয়েন্ট কমে বর্তমানে বাংলাদেশের সংগ্রহ ৮৯৪.০৪। মূলত ১৯ পয়েন্ট হারিয়ে ব্রুনাই দুই ধাপ নিচে নামায় লাভবান হয়েছে বাংলাদেশ। বর্তমানে ৮৮১.৭৪ পয়েন্ট নিয়ে ১৮৫তম স্থানে রয়েছে ব্রুনাই। এদিকে শীর্ষ র্যাংকিংয়েও এসেছে কিছু পরিবর্তন। গেল সপ্তাহে দুটি প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১–০ এবং পুয়ের্তো রিকোকে ৬–০ গোলে হারিয়ে ব্রাজিল রেটিং পয়েন্ট যোগ করে উন্নতি করেছে এক ধাপ। তবে র্যাংকিংয়ের শীর্ষে রয়ে গেছে স্পেন। শীর্ষ ১০ ফিফা র্যাংকিং...
57
ক্রীড়া ডেস্কঃ
আন্তর্জাতিক ফুটবল র্যাংকিংয়ে এক ধাপ উন্নতি করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফার সর্বশেষ র্যাংকিংয়ে লাল-সবুজ জার্সিধারীরা ১৮৪ থেকে উঠে এসেছে ১৮৩ নম্বরে।
তবে অবস্থান উন্নত হলেও কমেছে বাংলাদেশের রেটিং পয়েন্ট। পূর্বের ৮৯৯.২৪ থেকে ৫.১৮ পয়েন্ট কমে বর্তমানে বাংলাদেশের সংগ্রহ ৮৯৪.০৪।
মূলত ১৯ পয়েন্ট হারিয়ে ব্রুনাই দুই ধাপ নিচে নামায় লাভবান হয়েছে বাংলাদেশ। বর্তমানে ৮৮১.৭৪ পয়েন্ট নিয়ে ১৮৫তম স্থানে রয়েছে ব্রুনাই।
এদিকে শীর্ষ র্যাংকিংয়েও এসেছে কিছু পরিবর্তন। গেল সপ্তাহে দুটি প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১–০ এবং পুয়ের্তো রিকোকে ৬–০ গোলে হারিয়ে ব্রাজিল রেটিং পয়েন্ট যোগ করে উন্নতি করেছে এক ধাপ। তবে র্যাংকিংয়ের শীর্ষে রয়ে গেছে স্পেন।
আপনার মতামত লিখুন :