ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই: আন্তরিক শুভকামনা জানিয়েছে সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও বিষয়টি পরিষ্কার করা হয়েছিল। তারপরও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর গুজব ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করে সেনাবাহিনী। সেনাবাহিনীর মতে, এ ধরনের অপপ্রচার দেশের স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা, যা নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে। সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী আশা প্রকাশ করে, দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ নির্বাচন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের...
4
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না।
এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও বিষয়টি পরিষ্কার করা হয়েছিল। তারপরও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর গুজব ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করে সেনাবাহিনী। সেনাবাহিনীর মতে, এ ধরনের অপপ্রচার দেশের স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা, যা নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে।
সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী আশা প্রকাশ করে, দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ নির্বাচন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি উদাহরণ হয়ে উঠবে বলেও সেনাবাহিনী বিশ্বাস করে।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্ট সবার প্রতি সেনাবাহিনী আন্তরিক শুভকামনা জানিয়েছে।
আপনার মতামত লিখুন :