নেত্রকোণায় ৩৬ বোতল বিদেশি মদসহ মাদককারবারি আটক


Rastrerkotha প্রকাশের সময় : ২৩/১০/২০২৫, ৬:২২ অপরাহ্ণ /
নেত্রকোণায় ৩৬ বোতল বিদেশি মদসহ মাদককারবারি আটক
53

আবুল কালাম, নেত্রকোণা সংবাদদাতা:

নেত্রকোণায় বিশেষ অভিযানে ৩৬ বোতল বিদেশি মদসহ এক মাদককারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জব্দকৃত মদগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮ হাজার টাকা।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. মনু মিয়া, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মাকড়াইল গ্রামের মৃত সরব আলীর ছেলে।

বুধবার রাতে জেলার পূর্বধলা উপজেলার আতকাপাড়া এলাকায় দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স গিরিপথ ফিলিং স্টেশন এন্ড সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ‘সিগরাম রয়েল স্টেজ’ ও ‘ডিলাক্স হুইস্কি’ ব্র্যান্ডের ৩৬ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) হাফিজুল ইসলাম।

তিনি জানান, “গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”