নীলফামারীতে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারকারী গ্রেফতার


Rastrerkotha প্রকাশের সময় : ০৩/০৫/২০২৬, ৭:১৩ অপরাহ্ণ /
নীলফামারীতে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারকারী গ্রেফতার
39

মো. রাজীব চৌধুরী রাজু, স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীতে ২১০পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট ও ১০ (দশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।

গোপন সংবাদের ভিত্তিতে জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের উত্তর সিঙ্গেরগাড়ী বাংলা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফিরিজুল ইসলাম (৪২) নামের ওই মাদক কারকারীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ২১০ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট ও ১০গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মুল্য প্রায় ২ লক্ষ টাকা। গ্রেফতারকৃত ফিরিজুল ইসলাম ওই এলাকার টন্না মামুদের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার সূত্র জানায়, গেল ২ এপ্রিল, নীলফামারী সুপারের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এর তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের উত্তর সিঙ্গেরগাড়ী বাংলা বাজার এলাকায় অভিযান পরিচালনা পূর্বক তাকে গ্রেফতার করে।

গোয়েন্দা শাখা আরোও জানায়, গ্রেফতারকৃত ফিরিজুল ইসলাম দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও হেরোইন ক্রয় বিক্রয় করে আসছিল এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও চলমান রয়েছে।

জেলার কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, “গ্রেফতারকৃত ফিরিজুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে নেয়া হলে, বিজ্ঞ আদালত তাকে জেলা কারাগারে প্রেরণ করেন”।