ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ


Rastrerkotha প্রকাশের সময় : ১৮/১০/২০২৫, ৬:২৭ অপরাহ্ণ /
ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ
56

ক্রীড়া ডেস্কঃ

আন্তর্জাতিক ফুটবল র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফার সর্বশেষ র‌্যাংকিংয়ে লাল-সবুজ জার্সিধারীরা ১৮৪ থেকে উঠে এসেছে ১৮৩ নম্বরে।

তবে অবস্থান উন্নত হলেও কমেছে বাংলাদেশের রেটিং পয়েন্ট। পূর্বের ৮৯৯.২৪ থেকে ৫.১৮ পয়েন্ট কমে বর্তমানে বাংলাদেশের সংগ্রহ ৮৯৪.০৪।

মূলত ১৯ পয়েন্ট হারিয়ে ব্রুনাই দুই ধাপ নিচে নামায় লাভবান হয়েছে বাংলাদেশ। বর্তমানে ৮৮১.৭৪ পয়েন্ট নিয়ে ১৮৫তম স্থানে রয়েছে ব্রুনাই।

এদিকে শীর্ষ র‌্যাংকিংয়েও এসেছে কিছু পরিবর্তন। গেল সপ্তাহে দুটি প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১–০ এবং পুয়ের্তো রিকোকে ৬–০ গোলে হারিয়ে ব্রাজিল রেটিং পয়েন্ট যোগ করে উন্নতি করেছে এক ধাপ। তবে র‌্যাংকিংয়ের শীর্ষে রয়ে গেছে স্পেন।

শীর্ষ ১০ ফিফা র‌্যাংকিং

স্পেন – ১৮৮০.৭৬ পয়েন্ট, আর্জেন্টিনা – ১৮৭২.৪৩ পয়েন্ট্‌ ফ্রান্স – ১৮৬২.৭১ পয়েন্ট, ইংল্যান্ড পর্তুগাল নেদারল্যান্ডস ব্রাজিল,  বেলজিয়াম, ইতালি, জার্মানি।