পাচার ঠেকাল বিজিবি: হালুয়াঘাটে ২৭ লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দ


Rastrerkotha প্রকাশের সময় : ০৩/১০/২০২৫, ৭:৩০ অপরাহ্ণ /
পাচার ঠেকাল বিজিবি: হালুয়াঘাটে ২৭ লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দ
48

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর সংবাদদাতা:

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জব্দকৃত ঔষধের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ ২০ হাজার টাকা।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে আচকিপাড়া সীমান্ত এলাকায় বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা ৯ হাজার ৬০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ কার্যক্রম দমনে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অধিনায়ক জানান, জব্দকৃত ঔষধ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।