আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ


Rastrerkotha প্রকাশের সময় : ১৭/০৯/২০২৫, ১:০০ পূর্বাহ্ণ /
আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ
85

ক্রীড়া ডেস্ক:

বাঁচা-মরার ম্যাচে দুর্দান্ত লড়াই করে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে দেশের বাইরে প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেল টাইগাররা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে ৫ উইকেটে ১৫৪ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৪৬ রানে অলআউট হয় আফগানিস্তান।

ইনিংসের প্রথম বলেই আফগান ওপেনার সেদিকুল্লাহ অটলকে শূন্য রানে ফেরান নাসুম আহমেদ। এরপর ইব্রাহিম জাদরানকেও বিদায় করেন তিনি। পাওয়ার প্লেতে মাত্র ২৭ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা।
রিশাদ হোসেন গুরবাজ (৩৫) ও গুলবাদিন (১৬) কে ফিরিয়ে দেন। নবীকে (১৫) আউট করেন মোস্তাফিজ। শেষ দিকে ওমরজাই (৩০) ও রশিদ খান (২০) লড়াইয়ের চেষ্টা করলেও কাজ হয়নি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোস্তাফিজ। নাসুম ও রিশাদ নেন ২টি করে উইকেট। অসাধারণ বোলিংয়ের জন্য ম্যাচসেরা হন নাসুম আহমেদ (৪-০-১১-২)।

বাংলাদেশের হয়ে ইনিংস সাজান তরুণ ওপেনার তানজিদ হাসান। তিনি করেন ৩১ বলে ৫২ রান, যেখানে ছিল ২ চার ও ৩ ছক্কা। সাইফ হাসান ২৮ বলে ৩০ রান যোগ করেন। তবে পরের ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।
শেষ দিকে তাওহিদ হৃদয় (২০ বলে ২৬), জাকের আলি (১৩ বলে ১২) ও সোহান (৬ বলে ১২) দলের সংগ্রহ ১৫৪-তে নিয়ে যান।