জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন


Rastrerkotha প্রকাশের সময় : ১৫/০৮/২০২৫, ৩:২৪ অপরাহ্ণ /
জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন
49

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। অভিযোগটি একজন প্রাক্তন সেনা কর্মকর্তার প্রাক্তন স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।

সেনাবাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগ প্রকাশিত হওয়ার আগেই সেনাবাহিনী বিষয়টি সম্পর্কে অবগত হয় এবং সেনা আইন অনুযায়ী গুরুত্বের সাথে তদন্ত কার্যক্রম শুরু করে। অভিযোগের সংবেদনশীলতা ও অভিযোগকারীর সামাজিক মর্যাদা বিবেচনায় তদন্ত প্রক্রিয়া সতর্কতার সাথে পরিচালিত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে, দোষী সাব্যস্ত হওয়া প্রাক্তন সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয় এবং তিনি বর্তমানে কারাদণ্ড ভোগ করছেন।

সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী, বরখাস্তকৃত সদস্যরা চিকিৎসা, সরকারি বাসস্থান বা অন্যান্য সুবিধা পান না। তবে মানবিক কারণে, প্রাক্তন কর্মকর্তার সন্তানের এসএসসি পরীক্ষা বিবেচনায় তার পরিবারকে সাময়িকভাবে সরকারি বাসস্থানে থাকার অনুমতি দেওয়া হয়েছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনী নৈতিকতা ও শৃঙ্খলার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানিয়েছে, নীতিভ্রষ্ট কর্মকাণ্ডকে কখনোই প্রশ্রয় দেওয়া হয় না এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হয়।