আগামী ১১ দিন দেশে বিশেষ নিরাপত্তা সতর্কতা


Rastrerkotha প্রকাশের সময় : ২৯/০৭/২০২৫, ৬:১১ অপরাহ্ণ /
আগামী ১১ দিন দেশে বিশেষ নিরাপত্তা সতর্কতা
73

নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় আগামী ১১ দিন—২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত—সারাদেশে বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের বিশেষ শাখা (এসবি) আশঙ্কা করছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ছদ্মবেশে নৈরাজ্য, হামলা বা ভাঙচুরের পরিকল্পনায় জড়িত থাকতে পারে। এ লক্ষ্যে অনলাইন ও অফলাইনে উসকানিমূলক প্রচার চালানো হচ্ছে বলেও তথ্য রয়েছে।

২৮ জুলাই পুলিশের সব ইউনিটে পাঠানো এক সতর্কবার্তায় এসবি জানিয়েছে, ঐতিহাসিক “জুলাই অভ্যুত্থান”-এর বর্ষপূর্তি ও চলমান সরকারবিরোধী কর্মসূচির প্রেক্ষিতে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালকে ‘বিশেষ গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়: রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি সরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার সাইবার গোয়েন্দা তৎপরতা বাড়ানো গ্রেফতারি পরোয়ানা তামিল ও মোবাইল পেট্রল বাড়ানো

বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট ও বিমানবন্দরে নজরদারি

এসব নির্দেশনা বাস্তবায়নে পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এসবি-র বরাত দিয়ে বলা হয়েছে, আওয়ামী লীগের কিছু ছাত্র ও যুবনেতা ভার্চুয়াল স্কোয়াড গঠন করে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, টেলিগ্রাম, ইউটিউব) অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,
“আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের কঠোরভাবে দমন করা হবে। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।”