১৭ ফেব্রুয়ারি শপথ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদের এমপিরা


Rastrerkotha প্রকাশের সময় : ১৫/০২/২০২৬, ১:১৮ পূর্বাহ্ণ /
১৭ ফেব্রুয়ারি শপথ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদের এমপিরা
47

নিজস্ব সংবাদদাতাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। শনিবার জাতীয় সংসদ সচিবালয়-এর সচিব কানিজ মওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৭ ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করাবেন।