নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম রেং ত্লাং এলাকায় বম পার্টি (তথাকথিত কেএনএ) এর একটি প্রশিক্ষণ ঘাঁটিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত এক মাসব্যাপী এ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর টহল দল জনবসতিহীন সীমান্ত এলাকায় ঘাঁটিটি চিহ্নিত করে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানে সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং কৌশলগত স্থাপনাগুলো দখল করে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের...
44
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম রেং ত্লাং এলাকায় বম পার্টি (তথাকথিত কেএনএ) এর একটি প্রশিক্ষণ ঘাঁটিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত এক মাসব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনীর টহল দল জনবসতিহীন সীমান্ত এলাকায় ঘাঁটিটি চিহ্নিত করে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানে সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং কৌশলগত স্থাপনাগুলো দখল করে সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :