
ক্রীড়া ডেস্কঃ
মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ দিনে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন ইন্টার মিয়ামির অধিনায়ক লিওনেল মেসি। শনিবার ন্যাশভিলে এসসির বিপক্ষে হ্যাটট্রিক ও এক অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন এই সুপারস্টার। তার নৈপুণ্যে মিয়ামি ৫-২ গোলে জয় পায় এবং প্লে-অফ নিশ্চিত করে।
মেসি নিয়মিত মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে প্রথমবারের মতো এমএলএস গোল্ডেন বুট জয় করেছেন। এ নিয়ে লিগে তার দ্বিতীয় হ্যাটট্রিক হলো। গোলের তালিকায় তার কাছাকাছি ছিলেন এলএএফসি’র ডেনিস বওয়ানগা ও ন্যাশভিলের স্যাম সারিজ, যারা করেছেন ২৪টি করে গোল।
এমএলএস ইতিহাসে মেসির চেয়ে বেশি গোল করেছেন মাত্র তিনজন—কার্লোস ভেলা (৩৪), জোসেফ মার্টিনেজ (৩১) ও জøাটান ইব্রাহিমোভিচ (৩০)।
গোলের পাশাপাশি অ্যাসিস্টেও মেসি ছিলেন শীর্ষে। মৌসুমে তার অ্যাসিস্ট ১৯টি। যদিও সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় ৪৯টি অ্যাসিস্ট নিয়ে ভেলা শীর্ষে রয়েছেন।
ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থান অর্জন করে প্লে-অফে উঠেছে ইন্টার মিয়ামি। প্রথম রাউন্ডে আবারো তাদের প্রতিপক্ষ ন্যাশভিল।
দলের কোচ জেভিয়ার মাশেরানো বলেন, “২০২৫ সালে এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হওয়ার জন্য মেসি মাঠে যথেষ্ট দিয়েছেন।” এর মাধ্যমে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে টানা দুই বছর এমভিপি জয়ের অনন্য কীর্তি গড়লেন মেসি। গত বছর তিনি ২০ গোল ও ১৬ অ্যাসিস্ট করে একই পুরস্কার জিতেছিলেন।
আপনার মতামত লিখুন :