
অনলাইন ডেস্কঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম-কে পদ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এমন তথ্য একাধিক সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে আইন অঙ্গন ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের বিষয়ে তাজুল ইসলামকে অনানুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
রোববার আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তার কার্যালয়ে তাজুল ইসলামকে ডেকে পাঠান। বৈঠকে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগে সরকারের উচ্চ পর্যায়ের আগ্রহের বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট আমিনুল ইসলাম-এর নাম আলোচনায় রয়েছে। রোববার রাতে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তার ফেসবুক প্রোফাইলে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করলে বিষয়টি প্রকাশ্যে আসে।
তবে এখনো এ বিষয়ে সরকারিভাবে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট মহল।
আপনার মতামত লিখুন :