বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন


Rastrerkotha প্রকাশের সময় : ০৮/১০/২০২৫, ৪:৫৩ পূর্বাহ্ণ /
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন
38

ক্রীড়া ডেস্কঃ

আসন্ন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পর সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী- দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হবে ২১ অক্টোবর (আগে নির্ধারিত ছিল ২০ অক্টোবর)। প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭ ও ২৯ অক্টোবর (আগে নির্ধারিত ছিল ২৬ ও ২৮ অক্টোবর)।

তবে প্রথম ওয়ানডে ১৮ অক্টোবর, তৃতীয় ওয়ানডে ২৩ অক্টোবর এবং তৃতীয় টি-টোয়েন্টি ৩১ অক্টোবর অপরিবর্তিত থাকছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামী ১ নভেম্বর বাংলাদেশ ছাড়বে ওয়েস্ট ইন্ডিজ দল।

উল্লেখ্য, ২০১৮ সালে সর্বশেষ টি-টোয়েন্টি এবং ২০২১ সালে ওয়ানডে সিরিজ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে।