নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ভিসা প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার


Rastrerkotha প্রকাশের সময় : ০২/১০/২০২৫, ১০:১৫ অপরাহ্ণ /
নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ভিসা প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার
3

নিজস্ব সংবাদদাতা:

নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ভিসা প্রতারক চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খানের দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক মোঃ আকতার হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল বুধবার (১ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ডাঙ্গাপাড়া নওদার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে সাইবার সুরক্ষা আইনে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত মূল আসামী মনোয়ার হোসেন (২৬)-কে আটক করা হয়। একইসঙ্গে প্রতারক চক্রের আরও তিন সদস্য- হাসিনুর ইসলাম (৩০), জোবাইদুল ইসলাম (২৮) ও শাহিন মিয়া (৩৩) কেও গ্রেফতার করা হয়েছে।

তল্লাশির সময় মূল আসামী মনোয়ার হোসেনের হাফ প্যান্টের পকেট থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (এফআইআর নং-০১, তারিখ: ০২/১০/২০২৫, জিআর নং-২৬৬/২০২৫) দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ভিসা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল। পাশাপাশি তারা মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিল।