
স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার সিডনি টাউন হলে এক জমকালো অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে নারী এশিয়ান কাপ ২০২৬–এর বাছাই পর্বের ড্র। এতে ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। একই গ্রুপে রয়েছে শক্তিশালী তিন দল—উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান।
এবারই প্রথমবারের মতো ১২ দল নিয়ে নারী এশিয়ান কাপ আয়োজন করছে এএফসি। ১২ জুন প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলগুলো চারটি পটে ভাগ করা হয়। বাংলাদেশ ছিল চতুর্থ পট-এ।

চীন – বর্তমান চ্যাম্পিয়ন
উজবেকিস্তান
উত্তর কোরিয়া
ড্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভারতের ফুটবলার সঙ্গীতা। তিনি প্রথমে ইরানের পর বাংলাদেশের নাম তোলেন, ফলে বাংলাদেশ পড়ে ‘বি’ গ্রুপে। এরপর একে একে উজবেকিস্তান, চীন এবং উত্তর কোরিয়া উঠে আসে বাংলাদেশের গ্রুপে।
এএফসি’র নারী উইং প্রধান জানান, “এবারের টুর্নামেন্ট ১২ দল নিয়ে হচ্ছে, যা নারী ফুটবলের অগ্রগতি ও প্রতিযোগিতায় সহায়তা করবে।”
গ্রুপ এ: অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপাইন
গ্রুপ বি: উত্তর কোরিয়া, চীন, বাংলাদেশ, উজবেকিস্তান
গ্রুপ সি: জাপান, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে
আপনার মতামত লিখুন :