দুর্ঘটনায় নিহতদের সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা, পরিবারের পাশে থাকার অঙ্গীকার


Rastrerkotha প্রকাশের সময় : ২৮/০৭/২০২৫, ৯:০৬ অপরাহ্ণ /
দুর্ঘটনায় নিহতদের সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা, পরিবারের পাশে থাকার অঙ্গীকার
5

নিজস্ব প্রতিবেদক:
সাম্প্রতিক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের নির্দেশে আজ সোমবার বিমানবাহিনীর প্রতিনিধি দল সংশ্লিষ্টদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি জানানো হয়— গাজীপুরের শিক্ষার্থী আব্দুল মুবাশ্বির মাকিন, সায়মা আক্তার, আফসানা আক্তার প্রিয়া টাঙ্গাইলের মেহনাজ আফরিন হুমায়রা, তানভীর আহমেদ রাঙ্গামাটির উক্যছাইং মারমা এরিকশন ভোলার মাসুমা বেগম (মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সহায়ক)

বিমানবাহিনীর পক্ষ থেকে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এছাড়াও, বিমানবাহিনীর একটি পৃথক প্রতিনিধি দল নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ শামীম ও অভিভাবক লামিয়া আক্তার সোনিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা স্বজন হারানো এই পরিবারের খোঁজখবর নেন ও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিনিধি দলগুলো নিহতদের পরিবারকে আশ্বস্ত করে বলেন— “বাংলাদেশ বিমানবাহিনী শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে আছে এবং যেকোনো প্রয়োজন হলে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।”

বিমানবাহিনী আরও একবার প্রমাণ করলো—দুর্যোগ বা দুঃসময়ে শুধু আকাশ নয়, দেশের প্রতিটি মানুষের হৃদয়েও তাদের উপস্থিতি অটুট।