আরও তিন দলকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন


Rastrerkotha প্রকাশের সময় : ০৪/১১/২০২৫, ৩:৪০ অপরাহ্ণ /
আরও তিন দলকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন
50

নিজস্ব সংবাদদাতা:

নির্বাচন কমিশন (ইসি) নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ, এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। এ নিয়ে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।”

নতুন নিবন্ধনের ফলে আসন্ন জাতীয় নির্বাচনে এসব দলও অংশগ্রহণের সুযোগ পাবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

নিবন্ধিত তিন দল- ১. জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২. আমজনগণ ৩. বাংলাদেশ সমাজতান্ত্রিক দল

ইসির কর্মকর্তারা জানান, নির্ধারিত যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়।

বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৫টির বেশি। নতুন তিনটি দল যুক্ত হওয়ায় এ সংখ্যা আরও বেড়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এসব দল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রতীক নিয়ে অংশ নিতে পারবে।