সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও, জাতীয় সংগীতের অসম্মান: মিরাজ গ্রেফতার


Rastrerkotha প্রকাশের সময় : ১২/১০/২০২৫, ১২:২৭ অপরাহ্ণ /
সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও, জাতীয় সংগীতের অসম্মান: মিরাজ গ্রেফতার

আশরাফুল ইসলাম, গাইবান্ধা সংবাদদাতা:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সার্বানন্দ ইউনিয়ন পরিষদের পতাকা স্ট্যান্ডে জাতীয় সংগীত বাজিয়ে জুতা উত্তোলনের ২০ সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। নেটিজেনদের প্রতিবাদ ও চাপের মুখে পুলিশ মারুফ হাসান মিরাজ (১৮) কে আটক করেছে এবং থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত মিরাজ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রাম ভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে এবং বামনডাঙ্গা আব্দুল হক কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। তাকে ১১ অক্টোবর শনিবার রাতে আটক করা হয়।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ জানান, মিরাজ প্রায় পাঁচ-ছয় মাস আগে ভিডিওটি তৈরি করেছিলেন। তবে কেন এমন কাজ করেছিলেন, তা জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। আটককৃত মিরাজ কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় বলেও জানিয়েছেন। বর্তমানে তাকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

ভিডিওতে দেখা যায়, জাতীয় সংগীত চলাকালে মিরাজ জাতীয় পতাকার স্ট্যান্ডে জুতা উত্তোলন করছেন। তার পাশের আরও কয়েকজন তরুণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ কাজে সহযোগিতা করেছেন। সচেতন নাগরিকরা তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।