সাতক্ষীরায় আটক মেহেরপুরের অনলাইন ক্যাসিনো সম্রাট লিপু


Rastrerkotha প্রকাশের সময় : ১১/১০/২০২৫, ৬:০০ অপরাহ্ণ /
সাতক্ষীরায় আটক মেহেরপুরের অনলাইন ক্যাসিনো সম্রাট লিপু
36

মেহেরপুর জেলা সংবাদদাতা :

মেহেরপুরের আলোচিত অনলাইন ক্যাসিনো সম্রাট মোরশেদুল আলম লিপু (২৮) ও তার সহযোগী মুছাঈদ আলম (৩০) কে সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মন্টু মিয়ার বাগানবাড়ি ও শহরতলীর খড়িবিলা মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক মোরশেদুল আলম লিপু মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামের মো. জিনারুল ইসলামের ছেলে। তার সহযোগী মুছাঈদ আলম বামনপাড়া গ্রামের মাতুদুল আলমের ছেলে।

অভিযানের সময় তাদের কাছ থেকে ১৬টি মোবাইল ফোন, ৩টি ল্যাপটপসহ অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল ডিভাইস উদ্ধার করে জব্দ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করতেন এবং একাধিক অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করতেন। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মোরশেদুল আলম লিপুর নামে ঢাকার পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা (নম্বর ৩৭/৫৭৩, তারিখ ১৪ নভেম্বর ২০২১) বিচারাধীন রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানোর প্রক্রিয়া চলছে।