বাংলাদেশি পণ্যে শুল্ক হ্রাস: অন্তর্বর্তী সরকারের আরেকটি সাফল্য হিসেবে দেখছেন আসিফ নজরুল


Rastrerkotha প্রকাশের সময় : ০১/০৮/২০২৫, ৭:১৫ অপরাহ্ণ /
বাংলাদেশি পণ্যে শুল্ক হ্রাস: অন্তর্বর্তী সরকারের আরেকটি সাফল্য হিসেবে দেখছেন আসিফ নজরুল
9

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ১৫ শতাংশ হ্রাস করে নতুন করে ২০ শতাংশ নির্ধারণ করাকে অন্তর্বর্তী সরকারের “আরেকটি সফলতা” হিসেবে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার (১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, “১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক এখন ২০ শতাংশ। অ্যানাদার সাকসেস অফ ইন্টেরিম গভর্নমেন্ট।”

ড. নজরুলের এ মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে সমর্থক মহলে আশাবাদের আবহ তৈরি হয়েছে।

এদিকে, হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, বাংলাদেশি কিছু পণ্যের ওপর নতুন করে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। পূর্বে এই হার ছিল ৩৫ শতাংশ পর্যন্ত।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানির জন্য কিছুটা হলেও স্বস্তির বার্তা বয়ে আনতে পারে, তবে দীর্ঘমেয়াদী সুফল নির্ভর করবে উভয় দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক আলোচনার ধারাবাহিকতার ওপর।