নির্বাচনের আগেই বিপুল খাদ্য মজুদ করতে চায় সরকার


Rastrerkotha প্রকাশের সময় : ২০/১১/২০২৫, ৬:০৯ অপরাহ্ণ /
নির্বাচনের আগেই বিপুল খাদ্য মজুদ করতে চায় সরকার
41

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং সরকারের হাতে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বৃহস্পতিবার সচিবালয়ে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন শেষে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের আগেই সংগ্রহ কার্যক্রম শেষ করার পরিকল্পনা আছে সরকারের।

এবার সারা দেশে ৭ লাখ টন ধান চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এর মধ্যে ৫০ হাজার টন ধান, ৫০ হাজার টন আতপ চাল এবং ৬ লাখ টন সিদ্ধ চাল। এগুলো সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে।
ক্রয়মূল্য: ধান ৩৯ টাকা, সিদ্ধ চাল ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা প্রতি কেজি।

উপদেষ্টা জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতা বাড়িয়ে ৫৫ লাখ পরিবারে উন্নীত করা হয়েছে এবং সুবিধার মেয়াদ ৬ মাস করা হয়েছে।

গত মৌসুমে লক্ষ্যমাত্রার তুলনায় সংগ্রহ কম হওয়ায় চলতি অর্থবছরে সরকারকে ৮ লাখ টন চাল আমদানি করতে হয়েছিল।

টিসিবির তথ্য অনুযায়ী, রাজধানীতে মোটা চাল বিক্রি হচ্ছে ৫৪-৬০ টাকা, মাঝারি মানের চাল ৫৮-৭০ টাকা এবং মিনিকেট-নাজিরশাইল ৭২-৮৫ টাকা দরে।