বাংলাদেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স: প্রধান উপদেষ্টার বার্তা যুক্তরাষ্ট্রকে


Rastrerkotha প্রকাশের সময় : ২৮/০৭/২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ /
বাংলাদেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স: প্রধান উপদেষ্টার বার্তা যুক্তরাষ্ট্রকে
5

নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদ রুখে দিতে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, “বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না। সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার, এবং এ বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।”

সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ কথা বলেন। প্রায় ৪০ মিনিটব্যাপী ওই বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা।

ট্রেসি অ্যান জ্যাকবসন বাংলাদেশের চলমান সংস্কার প্রচেষ্টা ও গণতান্ত্রিক রূপান্তরের প্রতি তার সরকারের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় নির্বাচন এই রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।

প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে একটি কমিশন কাজ করছে। এ কমিশন রাজনৈতিক সংস্কার বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্য তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন,

“আমি বিশ্বাস করি, কমিশন খুবই ভালো কাজ করছে। অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে সদস্যরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।”

সন্ত্রাসবাদ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা জাতীয় ঐকমত্য গঠনে কমিশনের অগ্রগতি প্রশংসিত।