অনলাইন ডেস্কঃ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় তদন্তের অগ্রগতি ও সর্বশেষ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার রাতে মিন্টো রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, এ ঘটনায় হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তিনি সরাসরি হ্যাকিংয়ের সঙ্গে জড়িত কি না, তা এখনো নিশ্চিত নয়। ডিবিপ্রধান আরও জানান, বিষয়টি যাচাইয়ে অভিযুক্তের ডিজিটাল ডিভাইস ফরেনসিক পরীক্ষার পাশাপাশি নিবিড় তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হ্যাকিংয়ের ঘটনায় তার প্রত্যক্ষ সম্পৃক্ততা...
63
অনলাইন ডেস্কঃ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় তদন্তের অগ্রগতি ও সর্বশেষ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার রাতে মিন্টো রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, এ ঘটনায় হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তিনি সরাসরি হ্যাকিংয়ের সঙ্গে জড়িত কি না, তা এখনো নিশ্চিত নয়।
ডিবিপ্রধান আরও জানান, বিষয়টি যাচাইয়ে অভিযুক্তের ডিজিটাল ডিভাইস ফরেনসিক পরীক্ষার পাশাপাশি নিবিড় তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হ্যাকিংয়ের ঘটনায় তার প্রত্যক্ষ সম্পৃক্ততা সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।
ডিবি জানিয়েছে, সাইবার অপরাধ দমনে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :