জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন রাষ্ট্রপতি


Rastrerkotha প্রকাশের সময় : ০৪/০৮/২০২৫, ২:৫৬ পূর্বাহ্ণ /
জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন রাষ্ট্রপতি
10

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ওপেন হার্ট সার্জারির পর চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৩ আগস্ট) রাষ্ট্রপতির এপিএস মুহাম্মদ সাগর হোসাইন ইউনাইটেড হাসপাতালে গিয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে ডা. শফিকুর রহমানের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় রাষ্ট্রপতির পক্ষ থেকে তাকে সালাম ও শুভেচ্ছা জানানো হয় এবং দ্রুত সুস্থতার কামনা করা হয়।

হাসপাতাল পৌঁছালে এপিএস সাগর হোসাইনকে স্বাগত জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম।

জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে রাষ্ট্রপতির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, ওপেন হার্ট সার্জারির জন্য ডা. শফিকুর রহমান শনিবার সকালে ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে রয়েছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। আগামী তিন দিন আইসিইউতে রাখার পর তাকে কেবিনে নেওয়া হবে বলে জানানো হয়েছে।