এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে বিসিবির ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা, ফিরেছেন সৌম্য-সোহান-শান্ত


Rastrerkotha প্রকাশের সময় : ০৫/০৮/২০২৫, ৩:৫৩ পূর্বাহ্ণ /
এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে বিসিবির ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা, ফিরেছেন সৌম্য-সোহান-শান্ত
57

স্পোর্টস ডেস্ক:
আসন্ন এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার, নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত।

বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বোর্ড। যদিও এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ হয়নি, তবে বিসিবি আগেভাগেই দল ঘোষণা করে দিয়েছে।

আগামী ৬ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রাথমিক স্কোয়াডের অনুশীলন ক্যাম্প। ১৫ আগস্ট ক্যাম্প স্থানান্তরিত হবে সিলেটে, যেখানে অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডস সিরিজের সবগুলো ম্যাচ।

প্রথম টি-টোয়েন্টি: ২৯ আগস্ট দ্বিতীয় টি-টোয়েন্টি: ১ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি: ৩ সেপ্টেম্বর ডাচদের বিদায়: ৪ সেপ্টেম্বর ডাচ দলের ২৬ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ দল উড়াল দেবে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’-তে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড (২৫ জন):

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম ও সাইফ হাসান।