স্বেচ্ছাসেবক দলের বর্ষপূর্তিতে রংপুরে বর্ণাঢ্য র‍্যালি


Rastrerkotha প্রকাশের সময় : ১৯/০৮/২০২৫, ৬:২১ অপরাহ্ণ /
স্বেচ্ছাসেবক দলের বর্ষপূর্তিতে রংপুরে বর্ণাঢ্য র‍্যালি
47

নিজস্ব প্রতিবেদক,

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে বর্ণাঢ্য র‍্যালি করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর নগরীর গ্রাণ্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন, সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম, সিনিয়র যুগ্ন আহবায়ক আল-আমিন, যুগ্ম আহবায়ক মুনতাসির মামুন মুন্না, যুগ্ম আহ্বায়ক মারুফ চৌধুরী, রাসেল আহমেদ রাজ, জুনায়েদ চৌধুরী মোহাম্মদ রফি, মিঠু মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আরও নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিল। এসব কর্মসূচিতে রংপুরের আট উপজেলা ও তিন পৌর কমিটির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।