সরকারি তিতুমীর কলেজে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদের পুর্নাঙ্গ কমিটি


Rastrerkotha প্রকাশের সময় : ১০/০৩/২০২৬, ৩:২৬ অপরাহ্ণ /
সরকারি তিতুমীর কলেজে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদের পুর্নাঙ্গ কমিটি
139

মো. রমজান আলী >>

ঢাকার সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত নীলফামারী জেলার শিক্ষার্থীদের সংগঠন নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (৯ মার্চ ) সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর অনুমোদনে এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে আল-মুরাদকে সভাপতি এবং মেহেদী হাসান হিমেলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি দীপ সিং, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, রায়হান ইসলাম, গাউসুল আজম শাকিল, মোকারম ইসলাম, আব্দুল মতিন, রেয়াজুল, ইমররান হোসেন ও মিরাজুল ইসলাম মুরাদ দায়িত্ব পেয়েছেন।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুজেল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. জাহাঙ্গীর আলম, সোহেল তানভীর, ওমর ফারুক, সাম্মান রাইয়ান সৈকত, ওয়াজিদা আক্তার লিমা, লাবু শাহ, গাউসুল আজম, সোহেল রানা ও মুয়াজ আল হাসান মনোনীত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সোহাগ রায়, ধীরাজ রায়, রাকিদুল ইসলাম, অজয় চন্দ্র রায়, নার্গিস আক্তার খুশি, রনি ইসলাম, নয়ন আলী রাহুল ও রিশাদ ইসলাম রয়েছেন।

এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে আরও অনেকে দায়িত্ব পেয়েছেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন তাইবুল ইসলাম, ইসমাইল হোসেন সৌরভ, জাহিদা আক্তার মণি, অর্পিতা ইসলাম, মাহমুদা বিনতে বর্ষা, ইসমিতা, তৌশিকা রায় তুষি, ইমরান ইসলাম ও নূর ইসলাম।

নবগঠিত কমিটির নেতারা জানান, ঢাকায় অধ্যয়নরত নীলফামারী জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সংগঠনটি কাজ করবে। পাশাপাশি জেলার শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান ও কল্যাণমূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।