সজ্জন ‘স্বজনকে’ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দেখতে চায় ঠাকুরগাঁওবাসী


Rastrerkotha প্রকাশের সময় : ১৭/০৩/২০২৬, ২:৫২ পূর্বাহ্ণ /
সজ্জন ‘স্বজনকে’ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দেখতে চায় ঠাকুরগাঁওবাসী

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও:

দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁও। এ জেলার মানুষের প্রধান জীবিকা কৃষি। মাঠে হাড়ভাঙা পরিশ্রম করে ফসল উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য জোগানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এখানকার কৃষকরা।রোদ-বৃষ্টি উপেক্ষা করে দিনভর পরিশ্রম করলেও সাধারণ মানুষের প্রত্যাশা থাকে নেতাদের আন্তরিক সহযোগিতা ও জনবান্ধব নেতৃত্বের।

সম্প্রতি দেশব্যাপী জেলা পরিষদের প্রশাসক নিয়োগ নিয়ে নানা আলোচনা ও গুঞ্জনের মধ্যে ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসকের পদে নূর-এ শাহাদাৎ স্বজনকে দেখতে আগ্রহ প্রকাশ করছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের প্রত্যাশা-সৎ, দক্ষ ও গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্বকে এই দায়িত্ব দেওয়া হলে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, নূর এ শাহাদাৎ স্বজন ১৯৮৪ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি কখনো অন্যায় ও দুর্নীতির সঙ্গে আপস করেননি বলে দাবি করেন তার সহযোদ্ধারা। পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক, সহজ-সরল জীবনযাপন এবং জনকল্যাণমূলক কাজের কারণে তিনি অনেকের কাছেই ‘সর্বজনের স্বজন’ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।

স্কুল শিক্ষক আব্দুস সাত্তার বলেন, “দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও স্বচ্ছ ভাবমূর্তির কারণে তিনি জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালনে যথেষ্ট যোগ্য। এমন একজন জনবান্ধব নেতৃত্ব দায়িত্ব পেলে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।”

অবসরপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “তিনি নীতি ও আদর্শে অটল একজন মানুষ। অনিয়ম বা দুর্নীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। জেলা পরিষদের এই দায়িত্ব পেলে সাধারণ মানুষ উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি।”

জেলার সচেতন মহলের প্রত্যাশা, সবকিছুর ঊর্ধ্বে উঠে একজন সৎ, দক্ষ ও জননন্দিত ব্যক্তিত্বকেই জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেবে সরকার-যিনি সত্যিকার অর্থেই মানুষের কল্যাণে কাজ করবেন।