শান্তি ও উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর
রাহান আহমেদ, খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাব জোনের উদ্যোগে স্থানীয় হেডম্যান-কারবারী, চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় পানছড়ি সাব জোন কর্তৃক আয়োজিত এই হেডম্যান-কারবারী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পানছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম। সম্মেলনে অংশগ্রহণকারীরা এলাকার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও স্থানীয় সমস্যাবলী নিয়ে আলোচনা করেন। সেনা কর্মকর্তারা পাহাড়ে স্থায়ী শান্তি, উন্নয়ন এবং সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।
90
রাহান আহমেদ, খাগড়াছড়ি সংবাদদাতা:
খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাব জোনের উদ্যোগে স্থানীয় হেডম্যান-কারবারী, চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় পানছড়ি সাব জোন কর্তৃক আয়োজিত এই হেডম্যান-কারবারী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পানছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম।
সম্মেলনে অংশগ্রহণকারীরা এলাকার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও স্থানীয় সমস্যাবলী নিয়ে আলোচনা করেন। সেনা কর্মকর্তারা পাহাড়ে স্থায়ী শান্তি, উন্নয়ন এবং সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :