মুজিবনগরে জামায়াতের পথসভায় ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ডাক


Rastrerkotha প্রকাশের সময় : ০৪/১১/২০২৫, ১০:২৬ অপরাহ্ণ /
মুজিবনগরে জামায়াতের পথসভায় ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ডাক
6

মেহেরপুর জেলা সংবাদদাতা:

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মোনাখানী ইউনিয়নের রশিকপুর গ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই গণসংযোগ ও পথসভায় সভাপতিত্ব করেন মোনাখানী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোখলেসুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসাইন, জেলা বায়তুল মাল সেক্রেটারি জারজিস হোসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, মুজিবনগর উপজেলা আমির খান জাহান আলী, উপজেলা সেক্রেটারি খাইরুল বাশার, উপজেলা নায়েবে আমির মাওলানা ফিরাতুল ইসলাম নাঈম এবং উপজেলা সহকারী সেক্রেটারি মুস্তাফিজুর রহমান।

বক্তারা বলেন, সমাজে ন্যায়ভিত্তিক নেতৃত্ব ও ইসলামিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমেই প্রকৃত শান্তি ও উন্নয়ন সম্ভব। জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে ইসলামী আন্দোলনের বিকল্প নেই।

অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত থেকে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।