মুজিবনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত


Rastrerkotha প্রকাশের সময় : ০২/১২/২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ /
মুজিবনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত
65

খাইরুল বাসার, জেলা সংবাদদাতা:

মেহেরপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দিন খানের নেতৃত্বে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের পরানপুর গ্রামে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জামায়াতে ইসলামী মহাজনপুর ইউনিয়নের উদ্যোগে এ গণসংযোগ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাজনপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হামিদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির ও সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান বলেন, “মানুষের কল্যাণ, ন্যায় ও নীতির ভিত্তিতে একটি সুন্দর সমাজ গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। জনগণের দোয়া ও সহযোগিতা পেলে আমরা উন্নত ও সুশাসনভিত্তিক সমাজ গড়ে তুলতে পারবো।”

গণসংযোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বায়তুল মাল সেক্রেটারি জারজিস হোসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, মেহেরপুর সদর উপজেলা আমির সোহেল রানা, সেক্রেটারি জাব্বারুল ইসলাম, মুজিবনগর উপজেলা আমির মাওলানা খানজাহান আলী, উপজেলা সেক্রেটারি খাইরুল বাশার, উপজেলা নায়েবে আমির মাওলানা ফিরাতুল ইসলাম নাঈম, উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি মোশাররফ হোসেন, উপজেলায় বায়তুল মাল সেক্রেটারি আমির হোসেন, শ্রমিক কল্যাণ সভাপতি ফজলুল হক গাজীসহ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগে এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।