মানবাধিকার রক্ষায় ভূমিকার জন্য মেহেদী হাসান অন্তরকে বিশেষ সম্মাননা


Rastrerkotha প্রকাশের সময় : ১০/১২/২০২৫, ৬:০৯ অপরাহ্ণ /
মানবাধিকার রক্ষায় ভূমিকার জন্য মেহেদী হাসান অন্তরকে বিশেষ সম্মাননা
67

নওগাঁ জেলা সংবাদদাতাঃ

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার রক্ষা, মানবিক মূল্যবোধ চর্চা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে নওগাঁয় মানবতাবাদী ও সাংবাদিক মেহেদী হাসান অন্তরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে তাকে এই সম্মাননা স্মারক দেওয়া হয়।

সকালে মুক্তি মোড়ের মুক্তিযোদ্ধা নামফলক স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনাসভার সভাপতিত্ব করেন জেলা সভাপতি অ্যাডভোকেট সরদার সালাউদ্দিন মিন্টু। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ-সভাপতি সুলতান মাহমুদ।

বর্তমানে মেহেদী হাসান অন্তর বিএইচআরসির নওগাঁ জেলা শাখার প্রচার সম্পাদক এবং চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। মানবিক মূল্যবোধ প্রচার, নিপীড়িত মানুষের অধিকার নিয়ে সোচ্চার ভূমিকা পালন এবং মানবাধিকার রক্ষায় তার সক্রিয় অংশগ্রহণের জন্য তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএইচআরসির সাধারণ সম্পাদক মানবতাবাদী চন্দন দেব, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম, সাংবাদিক কায়েস উদ্দিন, আজাদ হোসেন মুরাদ, মাহমুদুল নবী বেলালসহ মানবাধিকারকর্মীরা।

বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা কেবল আইনগত কাঠামোর বিষয় নয়; সমাজের প্রতিটি মানুষের নৈতিকতা, মূল্যবোধ ও সচেতনতার সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িত। মানবাধিকার লঙ্ঘন রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পরবর্তী প্রজন্মকে মানবিক আদর্শে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা।

আলোচনা শেষে অতিথিরা মানবাধিকার কর্মীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।