বার কাউন্সিলে নিবন্ধিত জলঢাকার তৌহিদুর রহমান, স্থানীয় মহলে উচ্ছ্বাস


Rastrerkotha প্রকাশের সময় : ১৭/০৩/২০২৬, ৩:০৯ পূর্বাহ্ণ /
বার কাউন্সিলে নিবন্ধিত জলঢাকার তৌহিদুর রহমান, স্থানীয় মহলে উচ্ছ্বাস
40

আব্দুস সালাম, নীলফামারী সংবাদদাতা:

নীলফামারীর জলঢাকা উপজেলার কৃতি সন্তান তৌহিদুর রহমান বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হয়ে আনুষ্ঠানিকভাবে আইন পেশায় যুক্ত হয়েছেন। তার এ সাফল্যে স্থানীয় মহলে আনন্দ ও শুভেচ্ছার জোয়ার বইছে।

তিনি ইতোমধ্যে নীলফামারী জেলা বার অ্যাসোসিয়েশনে সিনিয়র আইনজীবীদের সঙ্গে দেওয়ানী ও ফৌজদারি-উভয় বিভাগে আইন চর্চা করে আসছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন।

শিক্ষাজীবনে তিনি রংপুর সরকারি কলেজ থেকে স্নাতক এবং কারমাইকেল কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করে পেশাগত জীবন শুরু করেন।

তরুণ এই আইনজীবী বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের আইনি অধিকার রক্ষায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান তিনি। এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।