বাঘায় ইয়াবাসহ একজন আটক ৪০ পিস উদ্ধার


Rastrerkotha প্রকাশের সময় : ০৭/০৪/২০২৬, ৮:০৯ অপরাহ্ণ /
বাঘায় ইয়াবাসহ একজন আটক ৪০ পিস উদ্ধার
17

রাজশাহী সংবাদদাতাঃ

রাজশাহীর বাঘা উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৬ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।

এ সময় একই এলাকার মৃত জান মোহাম্মদের ছেলে রবিউল আউয়াল (৩৮) কে ইয়াবা বিক্রয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার দখল থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বাঘা থানায় নিয়মিত মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাঘা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা