নীলফামারী সংবাদদাতা: নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেলের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজিব হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত শিশুরা হলেন, ওই গ্রামের খাদিমুল ইসলামের ছেলে সোহাগ বাবু (১০) ও খাদিমুলের ছোট ভাই মৃত শফিকুল ইসলামের ছেলে সায়েম বাবু (৭)। স্থানীয়রা জানায়, বাড়ির পাশে তিস্তা প্রধান সেচ ক্যানেলে তারা গোসল করতে যায়। গভীর পানিতে নেমে নিখোঁজ হয়। পরে ক্যানেল থেকে তাদেরকে অচেতন অবস্থায় পায়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা দেয়। কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. হোসেন শহীদ সোহারাওয়ার্দি ঘটনার...
17
নীলফামারী সংবাদদাতা:
নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেলের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজিব হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত শিশুরা হলেন, ওই গ্রামের খাদিমুল ইসলামের ছেলে সোহাগ বাবু (১০) ও খাদিমুলের ছোট ভাই মৃত শফিকুল ইসলামের ছেলে সায়েম বাবু (৭)।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশে তিস্তা প্রধান সেচ ক্যানেলে তারা গোসল করতে যায়। গভীর পানিতে নেমে নিখোঁজ হয়। পরে ক্যানেল থেকে তাদেরকে অচেতন অবস্থায় পায়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা দেয়।
কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. হোসেন শহীদ সোহারাওয়ার্দি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :