পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু


Rastrerkotha প্রকাশের সময় : ২৫/০৯/২০২৫, ১২:২১ অপরাহ্ণ /
পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
8

আমজাদ হোসেন, জয়পুরহাট সংবাদদাতা:

জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে পলাশ মহন্ত (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে পাঁচবিবি রেলওয়ে স্টেশনের উত্তর পাশে, আনুমানিক ২০০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ পাঁচবিবি পৌরসভার দমদমা তুরিপাড়া মহল্লার মৃত নিলমণি মহন্তের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পলাশ মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তিনি রেললাইনের উপর দিয়ে অন্যমনস্কভাবে হাঁটাহাঁটি এবং ঘোরাফেরা করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় পলাশের সঙ্গে ধাক্কা লাগার কারণে তিনি মর্মান্তিকভাবে মারা যান।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান হাবিব সাংবাদিকদের জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।