পঞ্চগড়ে টেন্ডারের বাইরে গাছ কাটার অভিযোগে তদন্ত শুরু


Rastrerkotha প্রকাশের সময় : ০৪/০৩/২০২৬, ৬:০১ অপরাহ্ণ /
পঞ্চগড়ে টেন্ডারের বাইরে গাছ কাটার অভিযোগে তদন্ত শুরু
54

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় সংবাদদাতাঃ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষ্মীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় টেন্ডারে নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মাদ্রাসার গভর্নিং বডির এক অভিভাবক সদস্য।

অভিযোগ অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৫ প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৪৮টি ইউক্যালিপটাস ও ৯টি মেহগনি মোট ৫৭টি গাছ বিক্রির সিদ্ধান্ত ছিল। তবে অভিযোগকারীর দাবি, প্রায় ৭৩টিরও বেশি গাছ কাটা হয়েছে, যা টেন্ডার শর্ত লঙ্ঘনের শামিল।

অভিযোগকারী লুৎফর রহমান নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, টেন্ডারটি মাদ্রাসার এক সহকারী শিক্ষক পেয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

অন্যদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাকিম অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী জানান, বিষয়টি তদন্তে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।